আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী পদে টানা তৃতীয়বারেরমত শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন প্রঙ্গনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার পরে একে একে শপথ পড়েন ৩০ জন পূর্ণ মন্ত্রী, ৫ জন দপ্তরবিহীন মন্ত্রী ও ৩৬ জন প্রতিমন্ত্রী।
নরেন্দ্র মোদির পরে মন্ত্রী হিসেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এমিপ, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমাত শাহ এমিপ, বিদায়ী সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ী এমপি, বিজেপি সভাপতি জেপি নড্ডা, বিদায়ী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদায়ী পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এমপি , এনডিএ শরিক জোটের জেডিএস নেতা এইডি কুমারস্বামী, হিন্দুস্তান আওয়াম মোর্চার (হোম) নেতা জিতনরাম মাঝি, নীতীশের জেডিইউর রাজীব রঞ্জন সিংহ, টিডিপি নেতা কে রামমোহন নাইডু, এনডিএ শরিক লােক জনশক্তি পার্টি নেতা চিরাগ পাসোয়ান এমপি এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মহারাষ্ট্রের সিবসেনা প্রতাপরাও গণপতরাও জাদভ, আরএলডির জয়ন্ত চৌধুরী এমপি, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা রামদাস অঠওয়ালে, জেডিইউর রামনাথ ঠাকুর এমপি, আপনা দলের অনুপ্রিয়া পটেল এমপি, টিডিন্থির চন্দ্রশেখর পেন্মাসানিসহ ৭২ জন।
শপথ অনুষ্ঠানে যোগদেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ, মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মইজু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচন্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ।
তারকাদের মধ্যে শাখরুখ খান, অক্ষয় কুমার, অনিল কাপুর, চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানীসহ ৮ হাজার অতিথিবৃন্দ।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনে বর্তমান ক্ষমতাসীন মোদির বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯২ আসন পেয়েছেন। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইনডিয়া ২৩৪ আসন পেয়েছেন। অন্যান্য দলগুলো পেয়েছে ১৭ আসন।
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments