ডেস্ক রিপোর্ট : বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার। ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে একের পর এক পরিবর্তন আসছে টুইটারে। যেন ঢেলে সাজাচ্ছেন মনের মতো করে। এবার ১ ঘণ্টার ভিডিও শেয়ারের সুযোগ দিচ্ছে ইলন মাস্কের টুইটার। তবে এই সুযোগ পাবেন কেবল টুইটার ব্লু ব্যবহারকারীরা।
তারা সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যরে ভিডিও শেয়ার করতে পারবেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ১০৮০ পিক্সেল রেজল্যুশন ও সর্বোচ্চ ২ জিবি আকারের ফাইল হতে হবে।
এর আগে টুইটার ব্লু ব্যবহারকারীরা ১০ মিনিট এবং ৫১২ এমবি সাইজের ভিডিও শেয়ার করতে পারতেন।
এখন সর্বোচ্চ ১ ঘণ্টার একটি ভিডিও একবারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
তবে তার আগে আপনাকে টুইটারের ব্লু ব্যাজ পেতে হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই নতুন সুবিধা পাচ্ছেন না।
অন্যদিকে যারা টুইটারের ব্লু সাবস্ক্রাইবার নন, তারা আগের মতোই ৪ মিনিট দৈর্ঘ্যরে ভিডিও আপলোডের সুবিধা পাবেন।
টুইটার বলছে, ভিডিও নির্মাতাদের জন্য বিশেষভাবে এটি সাহায্য করবে। প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ইলন মাস্ক প্রতিশ্রুতি দিচ্ছিলেন, টুইটার আরও বেশি আকর্ষণীয় করতে কাজ চলছে। বিশেষ করে ভিডিও নির্মাতাদের জন্য। সেই কথাই রাখলেন এবার ইলন মাস্ক।
আমদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
সব মন্তব্য
No Comments