ডেস্ক রিপোর্ট : ভারতের বিভিন্ন সেইফ হোমে অবস্থান করা ২১ জন নারী ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আজ বেনাপোল স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার এসব নারী-শিশুকে ভারতে আটকের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমে রাখা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্স-এর সমন্বিত প্রচেষ্টায় তাদের বাংলাদেশে প্রত্যাবাসনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টা ও সহযোগিতায় এসব নারী ও শিশুর নাগরিকত্ব যাচাই ও ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) এর উপস্থিতিতে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা-এর একটি প্রতিনিধিদল আজ বেনাপোল সীমান্তে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের নিকট এ সকল নারী ও শিশুদের হস্তান্তর করে। এছাড়া এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে বিজিবি, স্থানীয় এনজিও এবং ভারতের বিভিন্ন সরকারী সংস্থা ও বিএসএফ-এর সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments