ডেস্ক রিপোর্ট: “মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শ্রমিক অধিকারের বিষয়ে সম্প্রতি যে ঘোষণা স্বাক্ষর করেছেন তা তাদের মানবাধিকার সম্পর্কিত বক্তব্যের মতই প্রতারণামূলক। বস্তুতঃ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রই আইএলও’র কোর কনভেনশনের মূল দু’টি বিষয় যথা সংগঠিত হওয়ার অধিকার এবং দরকষাকষির অধিকার যথাক্রমে ৮৭ ও ৯৮ আজ পর্যন্ত স্বাক্ষর করেনি। আর তাদের এই শ্রমিক অধিকারের এই মুহুর্তের অন্যতম লক্ষ্যও বাংলাদেশ ও বাংলাদেশের রপ্তানি শিল্প। বাংলাদেশকে রাজনৈতিকভাবে নিতে না পেরে অর্থনৈতিকভাবে বিপদে ফেলার চেষ্টা করছে। এবং তার অন্যতম হাতিয়ার এই বাইডেনের তথাকথিত শ্রমিক অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকারের মত এই তথাকথিত শ্রমিক অধিকারের মুখোশও এদেশের মানুষ ধরে ফেলেছে।”
আজ ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার, বিকাল সাড়ে ৩টায় রাজধানীর তোপখানা রোডস্থ শহীদ আসাদ মিলনায়তনে প্রখ্যাত শ্রমিকনেতা কমরেড শফিউদ্দিন আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments