কামরুজ্জামান শাহীন,ভোলা॥ মহিন হোসেন। বয়স ১০ বছর। মহিন হোসেন চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত মোশারেফের ছেলে। স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সে। যে বয়সে শিশুরা যখন আনন্দময় শৈশবকে উপভোগ করে, ঠিক তখন বিছানায় শুয়ে মুত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিন হোসেন। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার।
মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কাওমী মাদ্রাসায় পড়–য়া শিশু মহিন হোসেন। সে এখন জীবন মরণ সন্ধিক্ষণে। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা মা বিলকিছ বেগম। মহিনের বয়স যখন ৫ বছর তখন তার বাবা মোশারফ ব্রেইন টিইমারে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। বাবা মৃত্যুর পর মা বিলকিছের অন্যথায় বিয়ে হয়ে যায়। মহিনকে রেখে দেন দাদীর কাছে।
জানাযায়, মহিনের গাঁড়ে একটি টিউমার দেখা দেয়। ওই টিউমার ঢাকাতে নিয়ে অপারেশন করানো হয়। অপারেশনের পর থেকে মহিনের গাঁড়ের দুই পাশ ও গাল ফুলে যায়। পূণরায় ঢাকাতে ডাক্তারের কাছে নিয়ে যান দাদী। ডাক্তার পরীক্ষা করে দেখেন এটা ক্যান্সারে পরিণত হয়েছে। টাকার অভাবে দাদী চিকিৎসা করাতে না পেরে মহিনকে মা বিলকিছ বেগমের কাছে রেখে যায়। মা অন্য একজনের সংসার করায় ছেলেকে ঠিকমতো দেখভাল করতে পারছেনা। তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। মা বিলকিছ বেগমের কাছে ছেলে মহিনের চিকিৎসা করানোর মতো অর্থ যোগারের কোন রাস্তা নেই।
শিশু মহিনের মা বিলকিছ বেগম বলেন, ১২ বছর পূর্বে মোশারেফের সাথে তার বিবাহ হয়। তাদের সংসারে দুই জন কন্যা সন্তান ও একজন ছেলে সন্তান জন্ম গ্রহন করেন। স্বামী মোশারেফ মৃত্যুর পর অন্যথায় বিয়ে হয়ে যায় তার। মহিনকে তার দাদী রেখে দেন। বিলকিছ দুই কন্যা সন্তান তার সাথে করে নিয়ে যান। মহিনের টিউমার অপারেশন থেকে আজ তা ক্যান্সারে পরিণত হয়েছে। মহিনের দাদী তার চিকিৎসার খরচ চালাতে না পেরে আমার কাছে মহিনকে রেখে যায়। টাকার অভাবে মহিনের কোন ধরনের চিকিৎসা করাতে পারছিনা। আমি অন্য একজনের সংসার করছি। বিভিন্ন জনের কাছ থেকে সামান্য কিছু টাকা যোগাড় করে ঔষধ কিনেছি। বর্তমানে টাকা না থাকায় এক সপ্তাহ হয়েছে ঔষধ কিনতে পারছিনা। দিন-রাত প্রচন্ড ব্যাথা সহ্য করতে পারছেনা মহিন। ব্যাথায় ছটফট করছে। অনেক ব্যয়বহুল খরচ হওয়ার কারণে এখন চিকিৎসা করাতে পারছিনা তাই দয়া করে আপনারা এই শিশু সন্তানের দিকে তাকিয়ে আল্লাহর ওয়াস্তে সহায়তার হাত বাড়িয়ে দিন।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, খোঁজ খবর নিয়ে শিশু মহিন হোসেনের চিকিৎসার জন্য আমাদের সাধ্যমত সহযোগীতা করবো।
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
সব মন্তব্য
No Comments