ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার চৌড়হাস মোড় থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৮ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সারাদেশে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
সোমবার (২৯ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩ টায় কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা আন্দোলনের প্রস্তুতি নিলে তাদের বাধা প্রদান করে এবং শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ।
পরবর্তীতে শিক্ষার্থীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশবাহিনী। এসময় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে নিলে সেখানে ৩০ জনকে আটক করে পুলিশ। এরমধ্যে ১৮ জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।
এবিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা চৌড়হাস পৌঁছে দেখি বিজিবির বেশকিছু সদস্য উপস্থিত আছে, পুলিশও ছিলো। আমরা চৌড়হাস নেমে রাস্তার পাশে অবস্থান করি। তারপর ছেলেপেলে জড়ো হলেই ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমরা পরবর্তীতে টার্মিনালে এসে অবস্থান নেই। তারপর পুলিশ সদস্যরা এসে আমাদের দৌড়াতে থাকে এবং আমাদের জেলখানা মোড়ের দিকে তাড়িয়ে নিয়ে আসে। তারপর যাদের ধরতে পারছে তাদের আটক করে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, বিকেলে যারা জড়ো হওয়ার চেষ্টা করছে এমন আনুমানিক ৩০ জনকে নাশকতার আশংকা থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাসসহ বিভিন্ন জায়গা থেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আমরা তাদের সঙ্গে থাকা বিভিন্ন ডকুমেন্টস দেখেছি। নানা আঙ্গিকে চিন্তাভাবনা করে আটক করা হয়েছে। আমরা যাচাই-বাছাই করবো করে যদি দেখি ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত নয় তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা করবো।
এবিষয়ে ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমরা বিষয়টি শুনেছি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কুষ্টিয়া পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments