ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলের মধ্যে অবস্থিত সিসা ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই বিস্ফোরনে একাধিক আহতের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি। বৃহস্পতিবার তিনটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থা বেগতিক হওয়ায় তাদেরকে দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
আহতরা হলেন, উপজেলার বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের পুত্র মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের পুত্র মো. ফারুক শেখ (৩২), চাঁদপুর গ্রামের কামরুল শেখের পুত্র বিপ্লব (৪৫)। এদের মধ্যে মোঃ ফারুক শেখ ও বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ফারুক ও আরেকজন বিপ্লব কে গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে এ ঘটনায় ওই কারখানায় কর্মরতদের মধ্যে আতঙ্কিত ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ব্যাটারি কারখানা থেকে বড় ধরনের আওয়াজ তারা পান। একই সাথে ধোঁয়া দেখতে পান। তবে ভিতরে প্রবেশ না করার কারণে জানতে পারিনি কি ধরনের ক্ষতি হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ তারিকুল ইসলাম জানান, মধুখালীতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আমাদের কাছে তিনজন রোগী আসে। তাদের সকলকেই সার্জারি বিভাগে পাঠিয়ে দেয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক।
উল্লেখ্য, ফরিদপুরের মধুখালীতে অবস্থিত এই সীসা ব্যাটারি কারখানা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর। নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা এই ব্যাটারী কারখানা পরিচালিত করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments