কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: জেলেদের জালে নয়, এবার পলিথিনেই আটকা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি খরসুল মাছ। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার আন্দারমানিক নদীতে। পলিথিনে আটকা পড়া মাছটি নদী থেকে মো.সাইদুর নামের এক লঞ্চ শ্রমিক উদ্ধার করে তীরে নিয়ে আসে। এ মাছটি এক নজর দেখতে উৎসুক মানুষ পৌর শহরের লঞ্চ ঘাটের পন্টুনে ভিড় জমায়।
লঞ্চ শ্রমিক মো.সাইদুর বলেন, হঠাৎ করে চোখ পড়ে নদীর মধ্যে একাট মাছ লেজ লাড়াচ্ছে এবং পলিথিন থেকে বের হওয়ার চেষ্টা চালাচ্ছে। সাথে সাথে নদীতে নেমে মাছটি উদ্ধার করে তীরে নিয়ে আসি। লঞ্চের অপর এক শ্রমিক মো. জাকির চুকানী বলেন, মাছটি দুপুরে রানśা করে স্টাফরা মিলে খেয়ে ফেলেছি।
কলাপাড়া লঞ্চ ঘাটের ইজারাদার মো.নূরľামান বলেন, নদীতে সাদা পলিথিনে এ খরসুল মাছ আটকা পড়ে ভাসছিল। ঘাটে বাঁধা লঞ্চের স্টাফ এ মাছটি নদীতে ভাসতে দেখতে পায়। প্রায় দুই কেজি ওজনের এ মাছটি পলিথিনের মধ্যে আটকা পড়েছিলো বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments