ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু ঘটেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা জানান, বুধবার বেলা ১ টায় আলমগীর চুকদার (৩৯) নামের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। সে যশোর জেলার অভয়নগর উপজেলার আবজাল চুকদারের পুত্র। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খলিল মোড়লের সাথে কথা বললে তিনি জানান, আলমগীর চুকদার গত মঙ্গলবার ভোর ৪ টায় করোনা লÿণ নিয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। মৃত্যুর পর ফুলতলা উপজেলার দামোদর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে লাশের গোসল পূর্বক ডাবুর মাঠ কবরস্থানে দাফনের চেষ্টা করলে এলাকাবাসীর চাপে মুখে দাফন করতে ব্যর্থ হয়ে তার স্বজনেরা লাশ অভয়নগর নিয়ে যায়। উলেøখ্য, গত ১১ জুন থেকে ফুলতলা উপজেলায় করোনা সংক্রামণ প্রতিরোধে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়। এ বিধি নিষেধ ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। নির্ধারিত সময়ের পরেও খোলা থাকে অধিকাংশ দোকানপাট। পথচারী, ক্রেতা, বিক্রেতা, পরিবহনের যাত্রী ও শ্রমিকদের মাস্ক ছাড়া চলাচল করতে দেখা যায়। পুণঃরায় সভা করে বিধি নিষেধ আরোপ করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হবে বলে জানা যায়। বিধি নিষেধ আরোপের ব্যাপারে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর নজরদারী প্রয়োজন বলে মনে করেন এলাকার সুধীজনেরা।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
সব মন্তব্য
No Comments