স্টাফ রিপোটার: জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পার্টির বিরুদ্ধে স্বেচ্ছায় কিছু করছেন বলে বিশ্বাস করি না। তবে, ম্যাডাম তার ছেলে ও আরো দু’এক জনের কাছে জিম্মি হয়ে পড়েছেন। তিনি বলেন, গতকাল বেগম রওশন এরশাদের যে চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই চিঠি আমরা আমলেই নিচ্ছি না।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি খোলামেলা কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টির গঠনতন্ত্র ও ২০ ধারা নিয়ে মসিউর রহমান রাঙার কথা বলা স্ববিরোধী। তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এই ধারা ব্যবহার করে সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙাকে মহাসচিব করেছিলেন। তখন তিনি গঠনতন্ত্রের ঐ ধারার সুবিধাভোগি হয়েছে। তখন তো মসিউর রহমান রাঙা গঠনতন্ত্রের এই ধারার বিরোধীতা করেনি। তাছাড়া, ২০১৮ সালের কাউন্সিলের আগে মহাসচিব ছিলেন, কাউন্সিলে গঠনতন্ত্র অনুমোদন হয়েছে সেই প্রক্রিয়ার সময় এবং কাউন্সিল পরবর্তী প্রায় দুই বছর এই গঠনতন্ত্র মেনেই মহাসচিবের দায়িত্ব পালন করেছেন মসিউর রহমান রাঙা। তিনি কখনোই এই গঠনতন্ত্রের কোন ধারার বিরোধীতা বা আপত্তি করেননি। এসময় মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্র নির্বাচন কমিশন এবং ওয়েবসাইটে দেয়া আছে। প্রয়োজন হলে যে কেউ দেখে নিতে পারেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই। কোন ষড়যন্ত্রই জাতীয় পার্টির ঐক্যে ফাটল ধরাতে পারবে না।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments