স্টাফ রিপোর্টার: ঈদের আগে সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিক নেতারা। এরআগে সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের বেতন বোনাস প্রদান করা না হলে কালো তালিকাভুক্ত করতে সরকারের কাছে দাবি জানান ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘ঈদের আগে সংবাদ মাধ্যমে বেতন-ভাতা পরিশোধ ও পূর্ণ বোনাস প্রদানের দাবিতে’ আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানান সাংবাদিক নেতারা।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ‘বিএফইউজে’ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। তিনি বলেন, আজকে দেশের সংবাদ মাধ্যমে করুণ অবস্থা বিরাজ করছে। অধিকাংশ প্রতিষ্ঠানে করোনার অজুহাতে বেতন দিচ্ছে না। উপরন্তু ছাঁটাই করা হচ্ছে। আমরা বার বার মালিক ও সরকারকে বলছি কিন্তু কেউ কর্ণপাত করছে না।
মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনায় যদি অভাবে পড়ে থাকেন তাহলে কি গাড়ি বিক্রি করে দিয়েছেন? এখন তো হেলিকপ্টারে করে ঈদ করতে গ্রামের বাড়িতে যান। অথচ আমার সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে কোটি কোটি টাকা পাওনা রয়েছি। ডিএফপি উঠিয়ে দিতে হবে। এখানে ধর্মযাজকদের দিয়ে দোয়া পড়াতে হবে। তাতে যদি কিছুটা পাপ দূর হয় তাদের মিথ্যা কথার, অন্যায়ের। সমাবেশে সভাপতির বক্তব্যে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, প্রতিটি মাস আসে আর আমাদের সাংবাদিকরা ক্ষতবিক্ষত হন। কারণ আমাদের বেতন কবে হবে আমরা জানি না। ঈদের আগে যে সব প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন ও পূর্ণ বোনাস প্রদান করবেন না তাদেরকে কালো তালিকাভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, আপনারা ঈদের আগেই বেতন-ভাতা ও পূর্ণ বোনাস পরিশোধ করে দিন। আমরা ঈদ উল ফিতরের সময় কারা কারা বেতন বোনাস পরিশোধ করেননি তাদের তালিকা করেছি। এবারো করবো। এই তালিকা কোথায় পাঠাবো সেটা প্রকাশ্যে বলতে চাই না। আপনারা সতর্ক হয়ে যান। ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, আমাদের ন্যায্য দাবির জন্যও আন্দোলন করতে হয়। সংবাদ মাধ্যম করে সরকারের সুযোগ সুবিধা নেন অথচ সাংবাদিকদের পাওনা পরিশোধ করেন না। ঢাকা সাংবাদিক ইউনিয়নকে কঠোর হতে বাধ্য করবেন না। ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম সমাবেশ সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য সলিম উল্লাহ সেলিম, রেহানা পারভীন, শফিক বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আছাদুজ্জামান, দৈনিক জনতা পত্রিকার সিনিয়র রিপোর্টার সফিকুল ইসলাম প্রমুখ। পরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments