আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ওই নবনির্মিত ভবন এর ফিতা কেটে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
ওইসময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মাহাবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ব্যাংক চত্ত্বরে কয়েকটি ফলজ গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।
পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মাহাবুর রহমান জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ঝিনাইগাতী পল্লী সঞ্চয় ব্যাংকের সম্প্রারিত নতুন ভবনের কাজ করা হয়েছে। এর আগে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যানসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি ঝিনাইগাতী উপজেলার নব-নির্মিত সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments