ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ খন্দকার আবুল বাসার মাসুমের স্বরণ সভা ১৫ জুন মঙ্গলবার ফরিদপুর পৌরমুক্তমঞ্চ অনুষ্ঠিত হয়।১৫তম মৃত্যু বার্ষিকীতে খন্দকার আবুল বাসার স্মৃতি পরিষদ আয়োজিত স্বরণ সভায় খন্দকার গোলাম মুর্তজার সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ খলিলুর রহমান সরকার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর উপজেলা শাখা।উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যাপক গোলাম হোসেন গোলাপ ,মেয়র খন্দকার কামরুজ্জামান মাজেদ,ভাংগুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বাকী বিল্লাহ ,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবদুল হালিম,ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস ,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবুল মুনসুর , খন্দকার আশরাফুজ্জামান, আব্দুল হাই, সরদার আবুলকালাম আযাদ , ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম মুরাদ সহ স্থানীয় নেতা কর্মি।এছাড়া উপস্থিত ছিলেন তার একমাত্র কন্যা।স্থানীয় নেতাকর্মিদের আসা করেন এই ত্যাগি নেতার পরিবারের পাশে আওয়ামীলীগ সবসময় থাকবে। স্মৃতি চারন শেষে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
খন্দকার আবুল বাসারের বর্ণাট্য রাজনৈতিক জীবন;
১৯৯১ সালে ফরিদপুর ্উপজেলা ছাত্রলীগ এর সভাপতি নির্বাচিত হন। ছাত্রলীগের সভাপতি থাকাকালে তৎকালীন সরকারী দলের রোষানলে পতিত হয়ে জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হন। ১৯৯৬ সালে বাংলাদেশ যুবলীগ ফরিদপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে এক অকুতোভয় সৈনিক ছিলেন। আবুল বাসার মাসুম ছিলেন একজন দক্ষ সংগঠক এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর। আবুল বাসার মাসুম ২০০৬ সালে ১৫ই জুন অকাল মৃত্যুবরণ করেন।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
সব মন্তব্য
No Comments