স্টাফ রিপোর্টার: হাইকোর্টের বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদারকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের নথিতে অনুমোদন দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ মন্ত্রণালয়ে আইন উপদেষ্টার অফিস কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান এবং বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ ও অবসর প্রাপ্তজেলা ও দায়রা জজ মোঃ মোহিতুল হক এনাম চৌধুরীকে সদস্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুর্নগঠনের নথিতে অনুমোদন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই অনুমোদন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন আজই তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।
ট্রাইব্যুনালে তিন বিচারক নিয়োগের ফলে অচিরেই জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে বলে আসিফ নজরুল জানান।
সারাদেশে অধস্তন আদালতের বিচার কাজের স্থবিরতা দূরকরতে আগামী বৃহস্পতিবারের মধ্যে জিপি-পিপি নিয়োগের কাজ শেষ করার চেষ্টা করবেন বলেও আইন উপদেষ্টা জানান।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments