দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় রুলিয়ারা খুতুন (৭০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আল্লারদর্গা নাসির সিগারেট ফ্যাক্টরীর নিকট এ দূর্ঘটনা ঘটে। নিহত রুলিয়ার খাতুন দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত সামছদ্দিন মন্ডলের স্ত্রী।
দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুলিয়ারা খাতুন ব্যাটারী চালিত ইজিবাইক যোগে নিজ বাড়ি থেকে ভেড়ামারায় ছেলের বাড়িতে যাচ্ছিলেন। পথেমধ্যে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা নাসির সিগারেট ফ্যাক্টরীর কাছে স্যালো ইঞ্জন
চালিত নছিমনকে পেছন থেকে ধাক্কা দেয় ইজিবাইক। এতে রুলিয়ারা খাতুন ইজিবাইক থেকে রাস্তায় ছিটকে পড়লে আবু বক্কর নামে চলন্ত এক মোটরসাইকেল আরোহী তাকে চাপা দিলে বৃদ্ধা রুলিয়ারা খাতুন গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুলিয়ারাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত বৃদ্ধার মরদেহ
উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে সংশ্লিষ্ট মোটরসাইকেল ও ইজিবাইককে আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments