পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নির্বাচনে মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর বরেন্দ্র কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ৪৭জন সদস্যের মধ্যে ৪৬ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে মেহেদী হাসান শ্যামল পেয়েছেন ২৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিবিসি নিউজের সৌরভ হাবিব পেয়েছেন ১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী পেয়েছেন ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক মোস্তাফিজুর রহমান রাসেল পেয়েছেন ১৩ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে ২৭ ভোট পেয়ে আরটিভির আমির ফয়সাল,যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে এখন টেলিভিশনের রায়হানুল ইসলাম,কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাছরাঙা টেলিভিশনের মাহফুজুর রহমান রুবেল এবং সদস্য পদে ৩৩ ভোট পেয়ে চ্যানেল আইয়ের মোস্তাফিজুর রহমান সোহান ও ২৩ ভোট পেয়ে সময় টেলিভিশনের শাহীন আলম নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে ৭টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মুস্তাফিজুর রহমান খান আলম ফলাফল ঘোষণা করেন। এসময় অপর নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। আগামী দুই বছরের জন্য নতুন এই কমিটি ভোটারদের মাধ্যমে নির্বাচিত হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments