বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠান আজ রবিবার অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৪:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই অনাড়ম্বর অনুষ্ঠানে রাকসুর নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি রাকসু সভাপতি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। হল ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষগণ শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে নির্বাচন কমিশনার প্রফেসর মো. আব্দুল হান্নান স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অনুষদ অধিকর্তা, রাকসু নির্বাচন কমিশনার ও বিশিষ্ট শিক্ষকগণ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments