সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে চোর সন্দেহে রিপন (৪৫) নামে এক যুবককে গণ পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬ টায় উপজেলার ১০ নং ঝাউগড়া ইউনিয়নের পলাশতলা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী বলেছেন, এই গ্রামের জনৈক বোরহানের বাড়িতে ভোর রাতে চুরি করতে গেলে লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে গাছের সাথে বেঁধে রাখে।
খবর পেয়ে আপপাশের লোকজন এসে গণপিটুনি দিয়ে হত্যা করে। নিহত রিপন পলাশতলা গ্রামের মোজাম্মেল মিস্ত্রীর ছেলে।
এলাকাবাসী জানান, সে দীর্ঘ দিন ধরে এলাকায় চুরি করে আসছিল। তবে নিহত রিপনের বাড়িতে চলছে পরিবারের আহাজারি। ছেলের মৃত্যুতে ৬৫ বছরের বৃদ্ধা মা পাগল প্রায়। বুকফাটা কান্নায় বলছেন এখন আমারে কে মা বলে ডাকবো, কে জর্দ্দা কিনে দিবো। আমার ছেলে ডারে মাইরা ফাইলাইছে। আমার ছেলে গাড়ি চালাই তো চট্রগ্রামে। আজ সকালে ওর চট্রাগ্রাম থেকে রংপুরে টিপ (গাড়িতে মালামাল) নিয়ে যাবার কথা। ভোরে বাবা আমার বাড়িতে যাবার কথা ছিল। তার ছেলে চট্রাগ্রামে গাড়ি চালক। এখন সে ভালো মতো চলছে। এই কারণে তাকে মেরে ফেলেছে।
বড় রফিকুল ইসলাম বলেন, রিপনের বিরুদ্ধে এলাকায় আগে নানা কথা শুনতাম। এলাকার মানুষ চাপ দেয়ার পর আমরা তাকে বাড়ি থেকে বের করে দেই। এরপর ২ বছর আগে চট্রাগ্রামে চলে যায়। সেখানে গাড়ি চালিয়ে মাঝে মধ্যে বাড়িতে আসতো। গত বৃহস্পতিবার তার বৃদ্ধ মাকে দেখতে বাড়িতে আসে।
শনিবার চট্রগ্রাম থেকে গাড়ি নিয়ে রংপুর যাবার কথা ছিল। রাতে বাজার থেকে বড় ভাই নিয়ে আসছে। বাড়ির সামনে এসে নূর ইসলামের বাড়িতে যাবার কথা বলে নেমে পড়ে। নুর ইসলামের কাছে কিছু টাকা পাবে। আমি দোকান বন্ধ করে আসার সময় দেখলাম নুর ইসলামের সাথে কথা বলছে। তারপরে ওখান থেকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে মারলো। আমরা আর কিছু জানি না। সকালে শুনলাম ওরে মাইরা ফাইলাছে।
মেলান্দহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) স্নেহাশীষ রায় বলেন, পলাশতলা গ্রামে ভোর ৪ টা থেকে ৬ টার মধ্যে বোরহান উদ্দিনের বাড়িতে এলাকার চিহ্নিত চোর রিপন মিয়া চুরি করতে ডুকে তখন এলাকার লোকজন সংবাদ পেয়ে গণপিটুনি দেযার পর সে মারা যায়। আমরা তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments