ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারলো টাইগাররা। দক্ষিণ আফ্রিকার কাছে এটি দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে হার বাংলাদেশের। ডারবানে প্রথম টেস্ট ২২০ রানে হেরেছিলো বাংলাদেশ।
দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষেই হারের শঙ্কায় পড়েছিলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বেধেঁ দেয়া ৪১৩ রানের জবাবে তৃতীয় দিন শেষে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিলো টাইগাররা। ম্যাচ জিততে বাকী দু’দিনে ৭ উইকেট হাতে নিয়ে আরও ৩৮৬ রান করতে হতো বাংলাদেশকে।
চতুর্থ দিন সকালে দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার মহারাজ ও হার্মারের ঘুর্ণিতে পড়ে ৮০ রানেই অলআউট হয় বাংলাদেশ। এক ঘন্টা ক্রিজে টিকে থাকতে পারেন বাংলাদেশের বাকী সাত ব্যাটার।
অধিনায়ক মোমিনুল হক ৫, মুশফিকুর রহিম ১, লিটন দাস ২৭, মেহেদি হাসান মিরাজ ২০ ও খালেদ আহমেদ ০ রানে মহারাজার শিকার হন। আর ইয়াসির আলি-তাইজুলকে শুন্য রানে বিদায় করেন হার্মার। ফলে ২৩ দশমিক ৩ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মহারাজ ৪০ রানে ৭টি ও হার্মার ৩৪ রানে ৩ উইকেট নেন।
ডারবানে প্রথম টেস্টের শেষ ইনিংসেও একই হাল হয়েছিলো বাংলাদেশের। পঞ্চম দিন সকালে মাত্র ৫৫ মিনিটে বাকী ৭ উইকেট হারিয়ে ১৯ ওভারে ৫৩ রান করে অলআউট হয়েছিলো টাইগাররা। ঐ টেস্টেও মহারাজ ৭টি ও হার্মার ৩টি উইকেট নিয়েছিলেন।
ম্যাচে ৯ উইকেট ও ৮৪ রান করায় সেরা খেলোয়াড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার মহারাজ। আর সিরিজে ১৬ উইকেট ও ১০৮ রান করে সিরিজ সেরাও হয়েছেন তিনি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হারের ফলে বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানেই থাকলো বাংলাদেশ। আর ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ৬০ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। জয়ের শতাংশে এগিয়ে টেবিলের দ্বিতীয়স্থানেই থাকলো প্রোটিয়ারা।
এবারের দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধাানে জিতেছিলো বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments