পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার তৌহিদ উদ্দিন শেখের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) আসরের নামাজের পর জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের পুরাতন প্রেসক্লাব সড়কে আরবান কো-অপারেটিভ সোসাইটির সভাকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বশির আহমেদ হাওলাদার। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা তৌনিক উল হক, সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন (চান মেম্বার), জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক হাসিব হোসেন মিলন, সদস্য সচিব মাসুদ পারভেজ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর দুই সন্তান মিন্টু শেখ ও পিন্টু শেখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তৌহিদ উদ্দিন শেখের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments