মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক অভিভাবক সদস্য মোঃ মিন্টু মিয়া বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের গাছ সরকারিভাবে ইউএনও অফিসে ৭০ হাজার টাকায় বিক্রি করা হলেও টেন্ডারের আগেই গাছ ব্যবসায়ীর কাছ থেকে প্রধান শিক্ষক ১ লাখ ৩৫ হাজার টাকা গ্রহণ করেছেন। এছাড়া রেজুলেশনে বিক্রয় কমিটিতে মিন্টু মিয়াকে সদস্য রাখা হলেও তার অনুপস্থিতিতে যোগসাজশে কোনো টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের পুরাতন ঘর ও টয়লেট মাত্র ১ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করা হয়, যার প্রকৃত মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এনটিআরসিএর একজন ইংরেজি শিক্ষকের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়া, বিদ্যালয়ের জমি রেকর্ডের জন্য কমিটিকে না জানিয়ে অপু খন্দকার মন্টা নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা দেওয়া হলেও এখনো রেকর্ড হয়নি এবং টাকাও ফেরত আসেনি। অভিভাবক প্রতিনিধিদের স্বাক্ষর ছাড়াই নিজের স্কেল পরিবর্তনের রেজুলেশন করা, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অশালীন আচরণ এবং নিয়মিত বিদ্যালয়ে না আসার অভিযোগও আনা হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে তার বিরুদ্ধে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তুলছে একটি চক্র। বিদ্যালয়ের সভাপতি মোঃ আতিকুর রহমান বিশ্বাসও অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments