ডেস্ক রিপোর্ট: রাজধানীর রমনা এলাকা হতে স্কুল ছাত্র অপহরণের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র আফনান সাঈদকে দ্রুত উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে রমনা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। তানভীর আহমেদ ওরফে ফাহিম (২৪) ২। ইফফাত ইয়ামিন লিখন (২৩) ৩। হাসান আল বান্না ওরফে হাসান (২০) ও ৪। মুস্তাকিমুর রহমান ওরফে কুঞ্জ (২১)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২:৩৫ ঘটিকায় রমনা মডেল থানাধীন সিদ্ধেশ্বরীস্থ শান্তিনগরের মোড়ে আল মদিনা প্যালেসের বাটা শো রুমের সামনে ভিকটিম আসলে গ্রেফতারকৃত ওয়াহিদুর রহমান শান্ত কৌশলে বাসায় দেখা করার কথা বলে। তাকে চামিলিবাগস্থ নির্মাণাধীন ১০ তলা DOM-INNO বিল্ডিং এর ২য় তলায় নিয়ে যায়। সেখানে গ্রেফতারকৃতরা ভিকটিমের ব্যবহৃত ফোনের মাধ্যমে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা চায়। পরে তার বাবাকেও বিকাশ নাম্বারে টাকা চেয়ে ফোন করে এবং মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। ভিকটিমের বাবা কোন উপায় না পেয়ে সচিবালয়ের চাকুরি করার সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভিকটিম উদ্ধারের জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনা প্রেক্ষিতে রমনা মডেল থানা পুলিশ দ্রুত ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে কাজ শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ইতোপূর্বে আরও ছয়টি অপহরণের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করিয়া ব্লাকমেইলিং ও অপহরণ করে মুক্তিপণ দাবিও আদায় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments