অনিক রায়, ফরিদপুর অফিস: চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে নেতারা হামলার সুষ্ঠু বিচার দাবি করেন এবং তা বাস্তবায়িত না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় যা স্থানীয় শিক্ষাঙ্গনসহ জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কর্মসূচিটি পরিচালিত হয় সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খানের সভাপতিত্বে। কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ এবং হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিম হাসান সোহাগ সহ সংগঠনের জেলা-মহানগর-কলেজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। নেতা-কর্মীরা স্লোগান দেন, “শিবিরের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান, গুপ্তবাহিনী সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান”, “গুপ্ত সন্ত্রাস একসাথে চলে না”, “ছাত্রদলের একশন, ডাইরেক্ট একশন”। পাশাপাশি আরও স্লোগান ওঠে, “দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত”, “গুপ্ত বাহিনীর কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”—যার মাধ্যমে তারা হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান এবং দোষীদের চিহ্নিত করার দাবি তোলেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের সহিংসতা শিক্ষাঙ্গনের পরিবেশকে অস্থিতিশীল করে তোলে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করে। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
সমাবেশে নেতারা সতর্ক করে দিয়ে বলেন, যদি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই সঙ্গে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
সবশেষে বক্তারা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেন। তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ অব্যাহত থাকবে।
শেরপুর প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে শেরপুর জেলা শহরের মেসার্স বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচার করায় ভো ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর মডেল থানার তিন পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় জেলা পুলিশ প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে চলমান শুদ্ধি ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি : মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ মোট সাতজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-বরিশা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদনহীন ও নিম্নমানের শিশুখাদ্যে বাজার সয়লাব হয়ে গেছে। নামী-দামী ব্র্যান্ডের মোড়ক নকল করে তৈরি করা চিপস, জুস, চকলেট ও পাউডার ড্রিংকস এখন উপজেল ...
সব মন্তব্য
No Comments