দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

প্রকাশ : 08 Mar 2022
No Image

প্রবীর আইচ: দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৯ হাজার ৯৬ জন। নতুন শনাক্ত হয়েছে ৪৪৬ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন । এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৬৪ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৬৬ হাহাজার ৯১৪ জন। মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ৬২ জন। মোট সুস্থ হয়েছে ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন। মৃত্যু ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালেই ৭ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ২০ হাজার ৫৭৪ ও নারী ১০ হাজার ৫২০ জন।

বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকা ৬ জন ও সিলেট ১ জন মারা গেছে।

সম্পর্কিত খবর

;