মোংলা থেকে মোঃ নূর আলমঃ করোনা ভাইরাস মোকাবেলায় মোংলা বন্ধু ফাউন্ডেশন’র উদ্যোগে ২৬ জুলাই সোমবার সকালে উপজেলা নির্বাহি অফিসারের কার্য্যালয়ের সামনে অক্সিজেন ব্যাংক’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় অক্সিজেন ব্যাংক’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্ধু ফাউন্ডেশন’র পরিচালক আব্দুর রাজ্জাক রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী সুমীলীলা, মোংলা বন্ধু ফাউন্ডেশন’র অন্যতম পরিচালক রেনিসুর রহমান, তৌহিদুল ইসলাম, সাব্বির হাসান, মোঃ আলামীন, তারিকুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা করোনা ভাইরাস মোকাবেলায় সমাজ সচেতন ব্যক্তিদের বন্ধু ফাউন্ডেশন’র পাশে থাকার আহবান জানান। জানা যায় ৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছে মোংলা বন্ধু ফাউন্ডেশন’র অক্সিজেন ব্যাংক। মোংলা বন্ধু ফাউন্ডেশন অক্সিজেন ব্যাংক’র সাথে যোগাযোগ’র হটলাইন নাম্বার হচ্ছে ০১৯০৮৫৮৬০৩৯ ও ০১৭৭৪৬৪২০৫৭।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments