ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ- ১৭) এর প্রথম রাউন্ডের খেলা বৃহঃস্পতিবার সকাল ১০ টায় উপজেলার ডাবুর মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় আটরা গিলাতলা ইউনিয়ন একাদশ ৪-০ গোলে জামিরা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। বিকেল ৪ টায় দ্বিতীয় খেলায় ফুলতলা ইউনিয়ন একাদশ দামোদর ইউনিয়ন একাদশ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে ফুলতলা ইউনিয়ন একাদশ ৫-৪ গোলে জয়লাভ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মো¯Íাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিÿক সমিতির সভাপতি ও জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের অধ্যÿ গাজী মারুফুল কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও শেখ আবুল বাশার। আগামী রবিবার ফুলতলা ইউনিয়ন একাদশ ও আটরা গিলাতলা ইউনিয়ন একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
ডেস্ক রিপোর্টার: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন ...
সব মন্তব্য
No Comments