দেশে করোনায় আরও ৬২ জন শনাক্ত

প্রকাশ : 19 Mar 2022
No Image

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। এ সময় ৭ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এ পর্যন্ত ২৯ হাজার ১১৪ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন।

সম্পর্কিত খবর

;