মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা -১৯ ( সাভার - আশুলিয়া) আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে নির্বাচনী প্রচার ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২১ শে অক্টোবর ঢাকা ১৯ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও লিফলেট নেতৃত্ব দেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি। তার নেতৃত্বে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করার লক্ষ্যে একটি পথ সভার মাধ্যমে সাভার বাজার রোড থেকে শুরু করে উৎসব মার্কেট, বাজার রোড এবং শহরের বিভিন্ন প্রান্ত পথসভা করে সাভার সিটিসেন্টারে কিছুক্ষণ অবস্থান করেন। পরে কোরাইশী সুপার মার্কেটের সামনে নির্বাচনী সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সাবেক পৌর ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি। তিনি বলেন, বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করাই এখন আমাদের মূল লক্ষ্য। ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের সকল ধরনের সুযোগ-সুবিধা পাওয়া সম্ভব।
অভি আরো বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে ধানের শীষের প্রচারের অংশ হিসেবে আজকের এই পথসভা। তিনি আশা প্রকাশ করে বলেন,বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঢাকা ১৯ আসন সর্বোচ্চ বেশি ভোট পেয়ে বিজয়ী হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে আমাদের আসনে পুনরায় সাবেক সংসদ সদস্য ও বর্তমানে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক সাভার পৌর শাখা বিএনপি, আশরাফুল আরিফ, ছাত্র বিষয়ক সম্পাদক, সাভার পৌর বিএনপি ও বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments