স্টাফ রিপোটার: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। প্রশাসনসহ সর্বস্তরে আজ নারীরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।
আজ ঢাকায় মহাখালীতে রাওয়া ক্লাবের লবি রহমান কুকিং ফাউন্ডেশন আয়োজিত স্টার লাইন পিঠা প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ও পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জয়িতা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। জয়িতা বিপনী কেন্দ্র ও অনলাইন মার্কেটপ্লেস ই-জয়িতার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করছে। তিনি আরো বলেন, নারী উদ্যোক্তারা দেশীয় খাবার ও পিঠা শহরের মানুষের নিকট জনপ্রিয় করে তুলছে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন বলেন, রন্ধন একটি শিল্প। পিঠা তারই অংশ এবং পিঠা আমাদের সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে। আমাদের এই শিল্পকে পৃষ্ঠপোষকতা করা উচিত, যেন আমরা দেশের সুস্বাদু পিঠাকে বিশ্বপরিমন্ডলে উপস্থাপন ও বিশ্বব্যাপী জনপ্রিয় করতে পারি।
প্রতিমন্ত্রী ইন্দিরা পিঠা প্রতিযোগিতার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ পিঠা উৎসবে দেশের এগারোটা জেলার ৪১ জন উদ্যোক্তা অংশগ্রহণ করে।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments