শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদীতে মিথ্যা মামলা সামাজিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিরীহ পরিবার। ২৩ জুলাই শনিবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হাসেন আলী। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩০ জুন একই গ্রামে অঙ্গে মিয়ার ছেলে ফকির আলী ও তার লোকজন হাসেম আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় হাসেম আলীসহ কয়েকজন গুরুতরভাবে আহত হন। এ ব্যাপারে হাসেম আলী বাদি হয়ে ফকির আলীসহ ৬ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের করার পর থেকেই ফকির আলী ও তার লোকজন মামলা তুলে নিতে হাশেম আলী ও তার লোকজন নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছিল। কিন্তু মামলা তুলে না নেয়ায় ফকির আলীর স্ত্রী মোছাঃ দিনারা (৩২) কে বাদী সাজিয়ে হাসেম আলীর নামে গত ১১ জুলাই শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। বর্তমানে আমিসহ আমার পরিবার তাদের আতঙ্কে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments