ছাত্রদল কর্মী হত্যার ঘটনায়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী হত্যা মামলায় এজহারের প্রধান আসামী দেলোয়ার হোসেন দীলিপ সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। দেলোয়ার হোসেন দীলিপ ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক। র্যাব এর সদস্যরা রবিবার রাতে তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।
তাকে ঢাকার বাসাবো এলাকা থেকে র্যাব-৩ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। তার সাথে বাবুল নামে আরেক আসামীকেও গ্রেফতার করে র্যাব।
এরআগে, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়ায় গুলি করে ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩২)কে হত্যার ঘটনায় ঘটে। এই ঘটনায় নিহতের বাবা মো. মোস্তাক ওরফে মস্তু মিয়া বাদী হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
সব মন্তব্য
No Comments