মো. এমরান আলী রানা, সিংড়াঃ নাটোরের সিংড়ায় ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে ১৮৯টি পরিবার।
জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া করোনাকালীন সময়ের অসহায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসন।
করোনায় কর্মহীন ১৮৯ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। প্রতি প্যাকেট খাদ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ১ কেজি লবণ এবং গ্রীষ্মকালে ফলের সময় ২ কেজি করে আমও দেয়া হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম সামিরুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ‘৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হয়েছে। আবার ১২ লক্ষ টাকা বাজেট এসেছে, এসব টাকায় খাদ্য সহায়তা দেয়া হবে।
খাদ্য সহায়তা পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments