নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার প্রধান নদীগুলোর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষায় বন্যা, নদীভাঙন, দূষণ, দখলসহ নানা পরিবেশগত ও আর্থ–সামাজিক সমস্যা চিহ্নিত হয়েছে। এসব সমস্যার সমাধানে নদী ও খাল খনন, তীর সংরক্ষণ, পানি নিষ্কাশন কাঠামো নির্মাণ, ফ্লাডফিউজ স্থাপন, ডুবন্ত বাঁধ মজবুতকরণসহ বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়।
আজ বুধবার (১০ ডিসেম্বর) জেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় কর্মশালায় এ তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলার প্রধান নদীগুলোর পানি সম্পদকে টেকসই ও সমন্বিতভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে এই সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হয়।
কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে সমীক্ষা প্রতিবেদনের ওপর বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিচালক রাফিউস সাজ্জাদ, পরিকল্পনা শাখার প্রধান প্রকৌশলী ড. শ্যামল চন্দ্র দাস, পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহাপরিচালক মাহবুবর রহমান এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা।
সমীক্ষায় জেলার আটটি নদীর ৩৬টি স্থানে নদীভাঙনে বাজার, কবরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে আসে। এছাড়া বালুচাপ, আগাম বন্যা, সার্বিক বন্যাদুর্গতি, পরিবেশ দূষণসহ নানামুখী সমস্যা চিহ্নিত করা হয়।
কর্মশালায় বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা অংশ নেন।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments