স্টাফ রিপোর্টার: অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গতকাল ঢাকার খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এবং উত্তরখানের ধোবাদিয়ায় দু’টি বিশেষ অভিযান পরিচালনা করেছে। কোম্পানিটি তাদের চলমান অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকরণ অভিযানকে আরো জোরদার করেছে।
অভিযানে সাতটি স্পটে অবৈধ গ্যাস পাইপলাইন চিহ্নিত ও অপসারণ করা হয়। এর মধ্যে নন্দীপাড়ায় প্রায় ১০ ফুট ২ ইঞ্চি এবং ৪০ ফুট ৩/৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনসহ প্রায় ৫০০ মিটার পুনঃস্থাপিত অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, উত্তরখানের ধোবাদিয়ায় প্রায় ১৭৮ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে।
এ অবৈধ সংযোগগুলোর মাধ্যমে ৯৭টি আবাসিক স্থাপনা এবং ২৮০টি ডাবল বার্নার অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল। এছাড়াও, দুটি বাণিজ্যিক সংযোগের মাধ্যমে একটি বয়লার ও সাতটি ড্রায়ারে অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছিল। দু’টি অভিযানে সর্বমোট ১০ হাজার ৩২২ ঘনফুট প্রতি ঘণ্টা অবৈধ লোড বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দু’টি অভিযানে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, অবৈধ গ্যাস ব্যবহারের জন্য জড়িতদের কাছ থেকে এক লাখ বায়ান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এবং সিমন সরকার উত্তরখানের ধোবাদিয়ায় অভিযান দু’টিতে নেতৃত্ব দেন।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্যাস চুরি বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments