রাহাদ সুমন,বরিশাল: বহু বিবাহ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশাল বন বিভাগের উপ-বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। মানবন্ধনে থাকা স্ত্রীদের অভিযোগ ওই কর্মকর্তার ১৬ থেকে ১৭ জন স্ত্রী রয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকার বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সমানের ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময়ে তারা উপ-বন সংরক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তাকে অপসরণের দাবি জানান।
এতে মো. কবির হোসেন পাটোয়ারীর একাধিক স্ত্রী ও স্বজনরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক কবির হোসেনের এক স্ত্রী জানান, কবির হোসেন পাটোয়ারী এ পর্যন্ত যেসব স্টেশনে চাকুরি করেছেন সেই সব এলাকায় একটি করে বিয়ে করেছেন। আর প্রত্যেকটি স্টেশন ত্যাগ করার পরে তিনি তাদের আর কারই খোঁজ রাখেন না।
অন্য এক স্ত্রী বলেন, আমরা যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি তার অন্তত ১৬ থেকে ১৭জন স্ত্রী রয়েছে। তাদের কোনো খবর না নেওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। তিনি এক বছর আগে বরিশালে যোগ দেওয়ার পরে এখানেও বিয়ের করার জন্য মেয়ে খুঁজছেন। তাই কবির হোসেনের স্ত্রী ও তাদের স্বজনরা এই কর্মসূচি পালন করছেন।
তিনি জানান, ইতোমধ্যে নারী নির্যাতনে অভিযোগে থানায় ও আদালতে একাধিক মামলার রয়েছে তার বিরুদ্ধে।
মানববন্ধনকারীদের দাবি, উনার মত বিকৃত মানুষকে বন বিভাগ থেকে অপসরণসহ সব স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে। এ ছাড়া তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে জানতে বরিশাল বন বিভাগের উপ বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী মুঠোফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় জেনে মিটিং এ রয়েছেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করেন দেন।
কশীগঞ্জে প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা, ডিবি। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।গ্রেপ্তা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটকের প্রায় পাঁচ ঘণ্টা পর মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত নামে ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে।রবিবার (২১ জুন) সকা ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 'উপজেলা প্রশাসন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬'-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় জাল সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগে বেতন-ভাতা বন্ধ থাকা এক শিক্ষকের বিরুদ্ধে গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায় ...
সব মন্তব্য
No Comments