পিরোজপুর অফিস: পিরোজপুর অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার রানীপুর এলাকায় “রনি আইসক্রিম” নামের কারখানাটিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন। অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নোংরা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এমন উপাদান ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক মোহাম্মদ রাকিব (২২)কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় দণ্ড কার্যকর হয়নি। অভিযান চলাকালে পিরোজপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. রুহুল আমীন সরদার প্রসিকিউশন দাখিল করেন। পরে ক্ষতিকর বলে সন্দেহ করা আইসক্রিমগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments