আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর) বোচাগঞ্জ প্রতিনিধি:
দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী একে এম আফজালুল আনামের দিনব্যাপী নির্বাচনী কর্মসূচি বোচাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি একাধিক উঠান বৈঠকে অংশ নেন এবং জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
উঠান বৈঠকগুলোতে বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এরপর বিকেল সাড়ে ৩টায় একে এম আফজালুল আনাম বকুলতলা বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় যোগ দেন। পরে বাদ মাগরিব চৌরঙ্গী বাজারে এবং সর্বশেষ বোচাগঞ্জ উপজেলার ৩নং মুর্শিদহাট ইউনিয়নের চিলাপাড়া বাজারে পৃথক নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহাবুব আলম, কর্মপরিষদ সদস্য মোমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহ, ২নং ইশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেনসহ জোটভুক্ত দলের স্থানীয় নেতাকর্মীরা।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments