বরিশাল অফিস: বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ছাত্র-শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার এক শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটনায় নথুল্লাবাদ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
জানাগেছে, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে হেলপারের বাকবিতন্ডা থেকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কয়েকটি বাস ভাংঙ্চুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে।
বাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বাড়তি ভাড়া ও শ্রমিকদের অসৌজন্যমূলক আচরণ তাদের ক্ষোভের কারণ।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দূরপাল্লার যাত্রীরা টার্মিনালে আটকে রয়েছে, অনেকেই বিকল্প পরিবহনের সন্ধান করছেন ।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আলােচনার মাধ্যমে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments