সাভার (ঢাকা)সংবাদদাতা: ঢাকা জেলাউত্তর ডিবি টিসিবির পণ্যসহ ০১ জন চোরাকারবারি গ্রেফতার করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তিনি বলেন, মঙ্গলবার ১২ ই আগষ্ট ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম), এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১২/০৮/২৫ খ্রি. রাত ০১.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সাভার মডেল থানাধীন সাভার বিরুলিয়া রোডে একটি পিকআপ যোগে সরকারি টিসিবির পন্য অবৈধভাবে পাচার করছে। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলার ডিবি (উত্তর)এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম অন্যান্য অফিসারদের নিয়ে রাত ০২.৩০ মিনিটে সাভার মডেল থানার সাভার বিরুলিয়া রাজাশন, কালিয়াকৈর এলাকা হইতে পিকআপ ড্রাইভার ১। মোঃ লিটন মিয়া (৩৯), পিতা-মোঃ আমির হোসেন, মাতা-মৃত রাশেদা খাতুন, সাং-উত্তর হালিশর, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর, বর্তমান সাং-টঙ্গী মধুপুর, থানা-টঙ্গী, জেলা-গাজীপুরকে গ্রেফতার করেন এবং একটি পিকআপ জব্দ করেন। জব্দকৃত পিকআপ এর রেজিঃ নং-ঢাকা মেট্রো ন ১৭-৩৭৮৩ । উক্ত পিকআপ তল্লাশী করে সরকারি টিসিবির পন্য যথাক্রমে ১০০ কার্টন সয়াবিন তেল (গাঁয়ে বসুন্ধরা লেখা আছে), প্রতি কার্টনে ১৮ লিটার করে সর্বমোট ১৮০০ (এক হাজার আটশত) লিটার সয়াবিন তেল,৩০ বস্তা আটা, প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট-১৫০০ (এক হাজার পাঁচশত) কেজি আটা, ১৬ বস্তা চিনি, প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট ৮০০ (আটশত) কেজি চিনি, ২৭ বস্তা মুসুরের ডাল প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট ১৩৫০ (এক হাজার তিনশত পঁঞ্চাশ) কেজি ডাল উদ্ধার করেন। ডিবি জানান, উক্ত আসামীর (পিকআপ ড্রাইভার) বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীতে পুলিশী অভিযানের সময় পালাাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা হয়। আ ...
সব মন্তব্য
No Comments