ডেস্ক রিপোর্ট: কয়েকদিন আগেই দশম বারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টটির বর্ষসেরার দৌড়েও সবার চেয়ে বেশ এগিয়ে আছেন ফরাসি ফরোয়ার্ড।
লিগ ওয়ানে এ মৌসুমে এখন পর্যন্ত ২৪ গোল করেছেন এমবাপ্পে এবং করিয়েছেন আরও ১৫ গোল। তাই অবধারিতভাবেই সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন পিএসজি তারকা। তার সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন মোনাকো ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদার, মার্শেই মিডফিল্ডার দিমিত্রি পায়েত, লায়নের ব্রাজিলিয়ান তারকা লুকাস প্যাকুয়েতা ও রেঁনের মার্টিন টেরিয়ার।
তবে মনোনয়ন পাননি পিএসজি তারকা লিওনেল মেসি ও নেইমার। ইনজুরির কারণে প্রায় অর্ধেক মৌসুমই দলের বাইরে ছিলেন নেইমার। এ কারণে তার না থাকাটা একরকম অবধারিতই ছিল। অন্যদিকে, পুরো মৌসুম খেললেও নামের প্রতি সুবিচার করতে পারেননি মেসি। নিজেকে খুঁজে ফিরেছেন। হয়তো প্রথমবার লা লিগার বাইরে কোনো লিগে খেলতে আসায় খাপ খাইয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments