বশেমুরবিপ্রবি প্রতিনিধি: সিলেটে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সিলেট বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি ও সাধারণ শিক্ষার্থীরা।
গত শনিবার (১৮ জুন) থেকে অর্থ সংগ্রহের কাজ শুরু করে সংগঠনটির সদস্যরা। তারা বিভিন্ন শ্রেণিকক্ষ, হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান থেকে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায় যে, সংগঠনটির মহৎ এই উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা স্বতঃস্ফূর্ত ভাবে সাধ্যানুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। ক্যাম্পাসের বিভিন্ন হল ও শ্রেণিকক্ষের সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করছেন সংগঠনটির সদস্যরা। এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের কাছ থেকে টাকা সংগ্রহ করার প্রচেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে মঙ্গলবার বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি দল সিলেট-সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ জুন) বিকাল ৩টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এব্যাপারে জানানো হয়৷ এসময় তারা জানায়, সিলেট-সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি দল আজ মঙ্গলবার বিকেল ৪ টায় রওনা করবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সিলেট বিভাগীয় এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্যান্য মাধ্যম থেকে প্রাপ্ত সহায়তার পরিমাণ ২০০,০০০ লক্ষ টাকার অধিক। বন্যাকবলিত এলাকার জন্য ত্রাণ সহায়তা সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। ভবিষ্যৎ এ বন্যার পরিস্থিতি বিবেচনা করে সে সহায়তাও পৌঁছে দেওয়া হবে।
এছাড়াও যেকোন ব্যক্তি 01772185509 (বিকাশ+নগদ), 01772185509 (রকেট), সোনালী ব্যাংক অ্যাকাউন্ট 6101100242274 এর মাধ্যমে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন বলে জানান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments