মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাংলাদেশের মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। সঠিক ব্যবস্থাপনার অভাব সর্বত্র। সরকারের সবচেয়ে বড় দায়িত্ব মানুষের জীবনের নিরাপত্তা দেয়া। দলকানা ও অযোগ্যদের স্বজনপ্রীতি করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। একারণেই কোন কিছুই সঠিকভাবে হচ্ছে না। কেউই সঠিকভাবে দায়িত্ব পালন করেন না, তাই দূর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোন কিছুরই যেন পরিকল্পনা নেই।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সীতাকুন্ডে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে অর্থ সহায়তা দিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে একথা বলেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জোনায়েদ সাকির উপর হামলা খুবই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে। আমরা এই জঘন্য ঘটনার নিন্দা জানিয়েছি। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সঠিক তদন্তের ভিত্তিতে দোষীদের শাস্তি দিতে হবে। তিনি বলেন, অসহায় মানুষদের দেখতে গিয়ে বা সহায়তা করতে গিয়ে সরকার সমর্থকের হামলার শিকার হতে হবে এরচেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারেনা।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, পদ্মাসেতু উদ্বোধন বানচাল করতে ষড়যন্ত্রমৃলকভাবে সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনা- এটা মনগড়া কথা। আর তাই যদি হয়, এই ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব সরকারেরই। যারা সীতাকুন্ডের অগ্নিকান্ডেকে হত্যাকান্ড বলছে, আমি মনে করি তারাও সঠিক বলছেন না। আমরা মনে করি এটি একটি দুর্ঘটনা। তবে, এই ভয়াবহ দূর্ঘটনা রোধ করতে সরকার ব্যার্থ হয়েছে। কনটেইনার ডিপোর মালিক বা কর্তৃপক্ষ কোনভাবেই তাদের দায়িত্ব এড়াতে পারে না। তিনি বলেন, দূর্ঘটনার পর থেকেই চট্টগ্রামে জাতীয় পার্টির পক্ষ থেকে সার্বিক সহায়তা দেয়া হচ্ছে, আজ আমরা দিচ্ছি এবং শনিবার জাতীয় পার্টির পক্ষ থেকে আরো একটি টিম সহায়তা দেবে অগ্নিদগ্ধদের।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসকদের সাথে কথা বলে অগ্নিদগ্ধদের অর্থ সহায়তা দেন। তিনি অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিরেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- সাহিদুর রহমান টেপা, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, দফতর সম্পাদক-এম এ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, ইব্রাহিম আজাদ, কেন্দ্রীয় নেতা মোঃ শামছুল হুদা মিঞা, মোখলেছুর রহমান বস্তু, জিয়াউর রহমান বিপুল, মেহেদী হাসান শিপন, আবুল কালাম আজাদ, ইজ্ঞিনিয়ার এলাহান উদ্দিন, হুমায়ূন মজুমদার প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাস ...
সব মন্তব্য
No Comments