অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় প্রেমিকার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে বিষপানে তানভীর হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় চানমারী এলাকায় এ ঘটনা ঘটে।
তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. হোসেনের ছেলে। তিনি বেড়াতে এসে কমলাপুর এলাকায় বোন তানজিলা আক্তারের বাসায় অবস্থান করছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তানভীর তার প্রেমিকার স্ট্রোকজনিত কারণে মৃত্যুর খবর পান। পরে সন্ধ্যার দিকে বোনের বাসার বাইরে গিয়ে বিষপান করেন তিনি। বিষপানের পর বাসার ভেতরে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তানভীরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
তানভীরের বোন তানজিলা আক্তার বলেন, একটি মেয়ের সঙ্গে তার ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পর তানভীর মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তিনি বিষপান করেন। এ ঘটনায় তানভীরের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) তার মা ছালেহা বেগমকে সঙ্গে নিয়ে কোতোয়ালি থানায় গিয়ে অপমৃত্যুর বিষয়ে লিখিত অভিযোগ দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, তানভীরের বড় ভাই থানায় এসে অপমৃত্যুর বিষয়টি জানিয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments