রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার অন্তগত মধ্যনগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্টিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) মধ্যনগর উপজেলার মধ্যবাজারে নির্বাচনী জন সভা অনুষ্টিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবে হায়াত। উপজেলার ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকার প্রার্থী জননেতা কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা- জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নিজাম উদ্দিন, মধ্যনগর উপজেলা বিএনপির ২য় যুগ্ন আহবায়ক আবুল বশার, ৩য় যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার, আহবায়ক কমিটির সদস্য মো: কামাল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মো: বাদল মিয়া, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, এসএম রহমত, জুলফিকার আলী ভূট্টো, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহমেদ হুমায়ুন রশীদ রুবেল, মধ্যনগর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সাইফুল, যুগ্ন আহবায়ক সাজেবুল হক, রায়হান উদ্দিন, মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল তাঁর বক্তব্যে বলেন জাতি/ধর্ম/বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবধ্য হয়ে কাজ করতে হবে, আপনাদের দোয়া,ভালবাসা, ও আর্শিরবাদ শুধু চাই, আমি টাকা পয়স চাই না,আমি আপনাদের কামরুল হয়ে থাকতে চাই। ১২ তারিখ এর নির্বাচনে এবং গনতন্ত্র পূর্ণ প্রতিষ্টায় ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তোলন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments