পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী।
বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় সংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত রেজিনা সরকার পাখি নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।
তিনি রাজশাহী নগরীর ওই এলাকায় আসাদুজ্জামান নূর সানি নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,ভারতের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ফেসবুক পোস্ট ও শেষ বার্তা
আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক আইডিতে (Rejina Sarkar Pakhi) আবেগঘন কিছু পোস্ট দেন।
মৃত্যুর চার ঘণ্টা আগে তিনি লেখেন:
আজকে আমার শেষ দিন আল্লাহ মাফ করুক জানিনা জান্নাতে যাব না কি জাহান্নামে যাব পৃথিবীতে আমার জন্য কোন সুখ নেই আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা মৃত্যুর ঠিক দুই ঘণ্টা আগে তিনি লিখেন, বিদায় এই সুন্দর পৃথিবী।
এছাড়াও মৃত্যুর আগমুহূর্তে ভারতের সেই কথিত প্রেমিকের উদ্দেশ্যে "আই লাভ ইউ" ও আই মিস ইউ লিখে পোস্ট করেন এবং ফেসবুক লাইভে থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এবিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানায় অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা যায়। কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়লা তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments