ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুরে মেডিকেল চেকআপ শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মেডিক্যাল চেকআপের পর পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাবার কথা থাকলেও, বাংলাদেশে ফিরেন সাকিব। এতে টেস্ট অধিনায়ক হিসেবে মোমিনুল হকের স্থলাভিষিক্ত হবার সম্ভাবনা জেগেছে তার।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছেন, বর্তমানে অফ-ফর্মের কারনে অধিনায়কত্ব ও ব্যাটিংয়ের মধ্যে একটি বেছে নিতে হবে মোমিনুলকে। তাই মোমিনুলের অধিনায়ত্ব হারানোর গুজব এখন তুঙ্গে।
ব্যাট হাতে খুবই খারাপ সময় যাচ্ছে মোমিনুলের। গত ১৫ ইনিংসে মাত্র তিনবার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন তিনি। এমন ফর্ম তার অধিনায়কত্বের উপর প্রভাব ফেলেছে।
তবে, শারীরিক ও মানসিকভাবে সাকিব ভালো আছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী।
তিনি বলেন, ‘শারীরিকভাবে দুর্বল বোধ করার কারনে মেডিকেল চেকআপ করা হয়েছিলো সাকিবের। আমরা এখন পর্যন্ত যা দেখেছি, তাতে তার কোন ইনজুরি বা অন্যান্য শারীরিক সমস্যা নেই। রিপোর্টের মাধ্যমে আমরা তার শারীরিক অবস্থা সম্পর্কে আরও ভালভাবে আপনাদের বলতে পারবো।’
জানা গেছে, বড় ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতে ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। মোমিনুলের কাছ থেকে অধিনায়কত্বের বোঝা সরিয়ে নিতে আগ্রহী বিসিবির উর্ধ্বতনরাও।
ধারণা করা হচ্ছে, এই বিষয়ে আলোচনা করতে খুব শীঘ্রই বিসিবি সভাপতির সাথে বসবেন সাকিব।
জুয়াড়ি কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসি দুর্নীতি কমিশনের কাছে না জানানোয় ২০১৯ সালে সাকিব দুই বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হলে, তাড়াহুড়া করে টেস্ট অধিনায়ক করা হয় মোমিনুলকে।
মোমিনুলের অধীনে ১৪টি টেস্ট খেলে ৩টিতে জিতেছে বাংলাদেশ। এরমধ্যে এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাঠে ঐতিহাসিক টেস্ট জয়ও আছে। নিষিদ্ধ হবার আগে, জাতীয় দলকে ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। সেখানে জয় ছিলো তিনটিতে।
বাংলাদেশ দলের সাথেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব। তবে আগে পরিকল্পনা ছিল, যুক্তরাষ্ট্র থেকে দলের সাথে যোগ দিবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।-বাসস
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments