সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের ঐতিহ্যবাহী আকরান উচ্চ বিদ্যালয়ের ৬২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোল্ডেন চাইল্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাসান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেন।আকরান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোহসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাভার মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলী হোসেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকরান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ হারুন আল রশিদ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সকল শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments