ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে এ সিদ্ধান্ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ এ কথা জানান।
সেই সাথে আসন্ন জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষনা করেছে বিসিবি।
আজ জিম্বাবুয়ে সফর নিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে বৈঠক করেন জালাল, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক আব্দুর রাজ্জাক। বৈঠকে সিদ্বান্ত হয়, জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়কত্ব করবেন সোহান। বাংলাদেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সোহান।
এ ব্যাপারে সাংবাদিকদের জালাল বলেন, টি-টোয়েন্টি টিম নিয়ে আমাদের কিছু ইস্যু ছিল। আমরা কয়েকদিন ধরে আলোচনা করছিলাম। কারণ আপনারা জানেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে আমাদের উন্নতিটা ধারাবাহিক নয়। সামনে যেহেতু একটা টি-টোয়েন্টি সিরিজ আছে, এ জন্য অনেক চিন্তাভাবনা ছিল বোর্ডের।
তিনি আরও বলেন , আপনারা জানেন, টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিল মাহমুদুল্লাহ। আমরা কয়েকদিন ধরে আলাপ-আলোচনা করছি তার ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে। আমরা আজকে রিয়াদকে ডেকেছিলাম এবং টি-টোয়েন্টি টিম নিয়ে আলোচনা করেছি। তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা জিম্বাবুয়েতে নতুন টিম পাঠাতে চাচ্ছি।
আগামী ৩০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ জুলাই ও ২ আগস্ট।
টি-টোয়েন্টি শেষে ওয়ানডে সিরিজ সিরিজের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৫, ৭ ও ১০ আগস্ট। দুই ফরম্যাটেই সিরিজের সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments