উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নেওয়া ২১ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। এতে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে শতভাগ।
১০ আগস্ট সোমবার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ সাফল্যের খবর জানা যায়। শতভাগ পাসের ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, অংশ নেওয়া ২১ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার হয়েছে ১০০ শতাংশ। এর মধ্যে তিনজন শিক্ষার্থী এ গ্রেড অর্জন করেছে।
তবে শতভাগ পাসের সাফল্য এলেও প্রত্যাশিত ফল না পাওয়ায় কিছুটা হতাশ বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা হালদার বলেন, “আমরা শতভাগ পাস করেও খুব বেশি খুশি নই। আমাদের প্রত্যাশা ছিল, আমাদের অনেক শিক্ষার্থী এ প্লাস (A+) পাবে। কিন্তু ফলাফলে তিনজন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে। শতভাগ পাসের সাফল্যে আমরা আনন্দিত হলেও প্রত্যাশিত ফল না পাওয়ায় কিছুটা হতাশ। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমরা শিক্ষার্থীদের প্রতি আরও বেশি মনোযোগ দেব।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকরা আন্তরিকভাবে পাঠদান করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও অভিভাবকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করার লক্ষ্যে শিক্ষকরা সমন্বিতভাবে কাজ করবেন।
এ বিষয়ে উজিরপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ সুমন চৌধুরী বলেন, “শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের শতভাগ পাসের ফলাফল নিঃসন্দেহে প্রশংসনীয়। একটি প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সকল পরীক্ষার্থী কৃতকার্য হওয়া শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে শতভাগ পাসের পাশাপাশি ভালো গ্রেড ও এ প্লাসের সংখ্যা বাড়ানোর দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। আমি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ সাফল্যের জন্য অভিনন্দন জানাই এবং আগামীতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা করছি।”
শতভাগ পাসের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে আগামী বছর আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এ প্লাসসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments