বিজয় রায় রাণীশংকৈল ,(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসি যাদুরাণী বাজার উপ- শাখার উদ্যোগে মতবিনিময় সভা এবং বাংলা কিউআর (Bangla QR) বুথ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) হরিপুর উপজেলার কালিগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও কৃষকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় এনে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি, যাদুরাণী বাজার উপ- শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হরিপুর মসলিম উদ্দিন সরকারি কলেজ গেট ও বটতলি বাজার প্রদক্ষিন করেন। পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবু তাহের ,রানীশংকৈল পূবালী ব্যাংক ব্যবস্থাপক আবু তাহের হাবীব, বালিয়াডাঙ্গী পূবালী ব্যাংক ব্যবস্থাপক ফজলে এলাহি, পীরগঞ্জ পূবালী ব্যাংক ব্যবস্থাপক পরেশ চন্দ্র রায়,যাদুরাণী বাজার পূবালী ব্যাংক উপ- শাখার ম্যানেজার মানিক হোসেন, মসলিমউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান,আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমান ও হরিপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক তাহের হোসেন ( প্রমূখ) । এছাড়াও সেখানে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
ক্যাশলেসের মাধ্যমে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান পূবালী ব্যাংক কর্তৃপক্ষ এছাড়াও মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনতেই ক্যাশলেস কিউআর লেনদেন ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তারা ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুরে সরকারি খাল ও বিল থেকে ড্রেজার বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অবাধে বালু তোলায় খালের পাড়, কৃষিজমি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয় ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভায় আবারও হামলার ঘটনা ঘটেছে। মেহেদী হাসান জনি ও শফি উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা সভায় হাম ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: তৃতীয় জানাজা শেষে রবিবার বাদ যোহর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত মুখ এম মিরাজ হোসাইনের দাফন সম্পন্ন করা হয়েছে।বরিশাল নগরীর ত্রিশ গোড ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ুর সুরক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে ময়মনসিংহে অনুষ্ঠিত এক ...
সব মন্তব্য
No Comments